রংপুরে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার অটোমালিক-শ্রমিকেরা বিক্ষোভ করে সিটি করপোরেশনের কার্যালয় ঘেরাও করেছেন।
রংপুর জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল দুপুর ১২টার দিকে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা সিটি করপোরেশনের কার্যালয় ঘেরাও করে সেখানে সমাবেশ কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি মহিউল আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনোয়ার কবীর, সহসভাপতি মন্টু মিয়া, সহসাধারণ সম্পাদক সাহেব আলী, কোষাধ্যক্ষ দিবাকর ভৌমিক প্রমুখ।