রংপুরে আ.লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার প্রেসক্লাবে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের একটি পক্ষ। দলীয় সূত্র জানায়, প্রায় ছয় বছর পর কেন্দ্রীয় কমিটি গত ২৩ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। ওই দিনই রংপুর মহানগর আওয়ামী লীগের কমিটিও ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ। লিখিত বক্তব্যে জানানো হয়, মহানগর ও জেলা কমিটিতে যাঁদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ আছে। নতুন জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বলেন, নতুন কমিটির নেতারা ঠিকাদারির সঙ্গে জড়িত নন।