রংপুরে আগামীকাল আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগ নেতা ইমরান মিয়া হত্যার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে মহানগর দোকান মালিক সমিতি।
সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, ইমরান রংপুর শহরের মাহিগঞ্জ সাতমাথা ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ব্যবসায়ী ও যুবলীগ নেতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার মহানগর দোকান মালিক সমিতির এক জরুরি সভায় হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়।
১০ নভেম্বর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান মিয়া (২৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।