রংপুরে আজ আধা বেলা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে যুবলীগের নেতা সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যার সঙ্গে জড়িত জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার ব্যবসায়ীরা রংপুরে আধা বেলা হরতাল ডেকেছেন।জেলা দোকান মালিক সমিতি সূত্র জানায়, মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সব দোকানপাট আজ সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে।১৬ অক্টোবর সাজিদ পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে শহরের ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁ গ্রামে হত্যা করা হয়। জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।