রংপুরে আজ থেকে পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তিনটি বাস-ট্রাক টার্মিনালের উন্নয়ন, বর্ধিত পৌর কর কমানো, শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নসিমন বন্ধসহ পাঁচ দফা দাবিতে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে। রংপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে রংপুর থেকে ঢাকাসহ ২৪টি রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার দুপুরে ধর্মঘটের সমর্থনে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।