রংপুরে আজ বিএনপির হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রংপুর জেলায় আধা বেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের গ্রান্ড হোটেল মোড়ের জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলনে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এই হরতালের ডাক দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রইস আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন-নবী।