রংপুরে আটটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের আর কে রোডের পাশে খলিফাপাড়া থেকে গতকাল মঙ্গলবার ভোরে পরিত্যক্ত অবস্থায় আটটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকারের নির্দেশে একদল পুলিশ নিয়ে গতকাল ভোর রাত সাড়ে পাঁচটার দিকে খলিফাপাড়ায় যান এসআই চন্দন। এরপর মোজাফ্ফরের বাড়ির পাশ থেকে লাল টেপ দিয়ে পেঁচানো কাগজে মোড়ানো অবস্থায় আটটি হাতে তৈরি বোমা উদ্ধার করে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।