রংপুরে আধা বেলা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে নগরে আধা বেলা ধর্মঘট পালিত হয়েছে। জেলা বিএনপি এই ধর্মঘট পালন করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ধর্মঘটের ডাক দেয় বিএনপি। এ সময় নগরের প্রধান বিপণিবিতানগুলো বন্ধ ছিল। রংপুর থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। ধর্মঘটের সমর্থনে গতকাল নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল হয়েছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।