রংপুরে আধাবেলা হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আজ রোববার আধাবেলা হরতাল ডেকেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতাকে জামিনে মুক্তি দেওয়ার পর কারা ফটক থেকে আবার গ্রেপ্তারের প্রতিবাদে গত শুক্রবার বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের এই যৌথ ঘোষণা দেওয়া হয়। রংপুর জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ বলেন, আজ সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই হরতাল পালন করা হবে। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি জহুরুল আলম। হরতালের সমর্থনে শহরে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে। গতকাল শনিবার শহরের শাপলা মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, সাতমাথা ও লালবাগে হরতালের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়।