রংপুরে আধাবেলা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবলীগের নেতা সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যার সঙ্গে জড়িত জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীরা রংপুরে আধাবেলা সর্বাত্মক হরতাল পালন করেছেন।জেলা দোকান মালিক সমিতি এই হরতাল আহ্বান করে। গতকাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কাঁচাবাজার, খাবারের দোকানসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আন্তজেলা ও দূরপাল্লার বাস ছাড়েনি। হরতালের সমর্থনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন পৃথক বিক্ষোভ মিছিল করে।দুপুরে শহরের স্থানীয় পায়রা চত্বরে জেলা দোকান মালিক সমিতির সভাপতি রেজওয়ান আলীর সভাপতিত্বে ব্যবসায়ীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খাদ্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাজিদ পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে শহরের ঢাকা কোচস্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁ গ্রামে হত্যা করা হয়। জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।