রংপুরে আন্তর্জাতিক কবিতা উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কবিতা উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। রংপুর কবিসভার আয়োজনে এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ, ভুটান ও নেপালের কবিরা অংশ নেন।
সমাপনী দিনে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে বেলা সাড়ে তিনটায় প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠিত হয়। ‘বাংলা কবিতায় উত্তর-আধুনিকতা’ শিরোনামের এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের অলোক বন্দ্যোপাধ্যায়। কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আলীম উদ্দীন, মতিউর রহমান বসনিয়া ও মফিজুল ইসলাম।
আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন মহফিল হক, পার্থ রাহা, মিজান খন্দকার, মিজানুর রহমান, শাহীন মোমতাজ, তাজুল ইসলাম, বাশার ইবনে জহুর, নাহিদ শারমিন, জুবায়ের আলী, আজিজুর রহমান চৌধুরী, আবদুল মমিন আকন্দ, সোহেল হাবিব ও বাবলু জোয়াদ্দার।