রংপুরে আরও পাঁচ নারী জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরে গ্রেপ্তার হওয়া আরও পাঁচজন নারী গতকাল বৃহস্পতিবার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।আদালত সূত্র জানায়, অতিরিক্ত বিচারিক হাকিমের আদালত গত বুধবার তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন। রংপুর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, গতকাল জামিনে মুক্তি পোওয়া নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাজমা বেগম, রাজশাহীর মাহবুবা খাতুন ও খালেদা পারভীন, বগুড়ার মাসুমা খাতুন ও মাদারীপুরের শিখা রানী।মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৫ নারীর মধ্যে এ নিয়ে ২৩ জন জামিনে মুক্তি পেলেন। অন্যদের রংপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত আরও চারজনকে খোঁজা হচ্ছে।