রংপুরে আলু চাষিদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাগারে কৃষকদের আলুর বস্তাপ্রতি ভাড়া সর্বোচ্চ দেড় শ টাকা এবং আলু পচে গেলে ক্ষতিপূরণসহ ছয় দফা দাবি জানানো হয়েছে। রংপুরে গতকাল মঙ্গলবার আলুচাষি ঐক্য পরিষদ এই দাবি জানিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শহরের কাচারি বাজারে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এক ঘণ্টা অবরোধ করেন আলুচাষিরা। এ সময় সেখানে পরিষদের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এক সমাবেশে বক্তৃতা করেন চাষি ওমর আলী, জাকির হোসেন, আবদুল বারেক, সহিদ মিয়া, নূরুল ইসলাম, মদন চন্দ্র, মোসলেম উদ্দিন প্রমুখ।পরে তাঁরা বিভাগীয় কমিশনারের কাছে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। অন্য দাবিগুলো হলো: স্বল্পসুদে ঋণের নিশ্চয়তা, আলুর বস্তা পরিবহন ভাড়া, আলুচাষিদের হয়রানি না করা, প্রতি কেজি আলুর সর্বনিম্ন দাম ১২ টাকা নির্ধারণ করা।