প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মাওলানা বশির হিমাগারে চাষিদের সংরক্ষিত আলু পচে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে গতকাল বুধবার আলুচাষিরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন আলু চাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোক্তার হোসেন। তাঁদের সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন বাসদের আবদুল কুদ্দুস, ওয়ার্কার্স পার্টির অশোক সরকার, জাসদের আনোয়ার হোসেন, ছাত্রফ্রন্টের পলাশ কান্তি নাগ প্রমুখ।গত ২৭ এপ্রিল সদর উপজেলার হাজিরহাট এলাকায় মাওলানা বশির হিমাগারে চাষিদের সংরক্ষিত ৬৫ হাজার বস্তা আলু পচে যায়। এরপর হিমাগার কর্তৃপক্ষ পালিয়ে যায়। ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।