রংপুরে উচ্চাঙ্গ সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে উচ্চাঙ্গসংগীত উৎ​সবে সংগীত পরিবেশন করা হচ্ছে। ছবিটি শহরের টাউন হল মঞ্চ থেকে গতকাল সন্ধ্যায় তোলা l প্রথম আলো
রংপুরে উচ্চাঙ্গসংগীত উৎ​সবে সংগীত পরিবেশন করা হচ্ছে। ছবিটি শহরের টাউন হল মঞ্চ থেকে গতকাল সন্ধ্যায় তোলা l প্রথম আলো

ধীরে ধীরে মঞ্চের পর্দা সরছে। সেই সঙ্গে নানা বাদ্যযন্ত্রের মধুর তাল। শিল্পীরা একমনে যন্ত্র বাজিয়ে চলেছেন। আট মিনিটের যন্ত্রসংগীতের সুরের মূর্ছনায় দর্শকশ্রোতা শুরুতেই যেন মুগ্ধ হয়ে ওঠেন। এভাবেই গতকাল বৃহস্পতিবার রংপুর টাউন হল মঞ্চে উচ্চাঙ্গসংগীত উৎসব শুরু হয়। তারানা শাস্ত্রীয় সংগীত পরিষদ এ উৎসবের আয়োজন করে।
সংগীতশিল্পী তমাল কান্তি লাহিড়ীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সংগীতশিল্পী সন্তু চরণ দাস।