রংপুরে উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান। রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মজিদ প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।