রংপুরে একই বিষয়ের পরীক্ষা দুই দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ট্রেড-২ অডিও ভিডিও বিষয়ের পরীক্ষা রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ে দুই দিন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য জমসের আলী বিধি উপেক্ষা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবিতে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবার লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা গেছে, সম্প্র্রতি ওই কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ট্রেড-২ অডিও ভিডিও বিষয়ের (অনিয়মিত) পরীক্ষা দুই দিন অনুষ্ঠিত হয়। গত ২৪ ফেব্রুয়ারি ওই বিষয়ে একজন পরীক্ষার্থী অংশ নিলেও কারিগরি শিক্ষাবোর্ডের সময়সূচি অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে একই প্রশ্নপত্রে দুজন পরীক্ষা দেয়। একই দিনে উপজেলার অপর একটি কেন্দ্রেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ২৪ ফেব্রুয়ারি একজন শিক্ষার্থীর পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে এলো, জমসের আলী এই প্রশ্ন তুলেছেন। মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে এর বেশি কিছু তিনি বলতে চাননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন (দুই দিন আগে অন্যত্র বদলি হয়েছেন) গতকাল জানান, কীভাবে একই পরীক্ষা দুই দিন অনুষ্ঠিত হলো তা তিনি খেয়াল করেননি।কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুহুল ইসলাম মুঠোফোনে জানান, একই বিষয়ের পরীক্ষা দুই দিন নেওয়া শাস্তিমূলক অপরাধ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন আহমেদ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি শিগগির তদন্ত করা হবে।