রংপুরে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রংপুরে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে।
ওয়াজেদ স্মৃতি সংসদ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল নয়টায় ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করা হয়। বিকেলে শহরের বেতপট্টির আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের সভাপতি সাফিউর রহমানের সভাপতিত্বে আলোচনা হয়৷ এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
এ ছাড়া ওয়াজেদ স্মৃতি সংসদের আয়োজনে রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গণির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কবি আফতাব হোসেন প্রমুখ।