রংপুরে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি প্রতিরোধে আমাদের প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক কর্মশালা গতকাল রংপুরের আরডিআরএসের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জিআইজেডের যৌথ আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার।