রংপুরে কাল খালেদা জিয়ার জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর পর রংপুরে আগামীকাল রোববার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনসভা করছেন। জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে গতকাল শুক্রবার সংবাদ সমেঞ্চলনে জানানো হয়েছে।
গতকাল বিকেল পাঁচটায় স্থানীয় রামমোহন মার্কেট মিলনায়তনে ওই সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন জনসভার প্রধান সমন্বয়কারী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জনসভার সমন্বয়ক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনসহ জেলা নেতারা।
সংবাদ সমেঞ্চলনে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলায় বিএনপির হারানো আসনগুলো ফিরিয়ে আনতে এ জনসভার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরের প্রবেশদ্বার মডার্ন মোড়ে বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়া হবে।