প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রংপুরে গতকাল বৃহস্পতিবার আলোচনা ও শোভাযাত্রা হয়েছে। সকালে শহরের সেন্ট্রাল রোডের কাস্টম কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। পরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাস্টম কার্যালয়ের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম, কর কমিশনার হারুন অর রশিদ, জেলা প্রশাসক রাহাত আনোয়ার।