রংপুরে কিশোর খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মাহিগঞ্জে রিপন মিয়া (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রিপন মাহিগঞ্জের বড় রংপুর এলাকার কৃষক বেলাল হোসেনের ছেলে। তার মরদেহ বাড়ির পাশের একটি খেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের মাথার পেছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে। নিহতের বাবা বলেন, গত সোমবার রাত আটটার দিকে রিপন বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। রংপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।