রংপুরে কৃষক হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে এক কৃষককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর স্ত্রী, ছেলেসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার আসামিদের উপস্থিতিতে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাছেন আলী (৩৫) রংপুরের পীরগাছার ছোটঝিনিয়া গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হাছেন আলীর স্ত্রী রেহেনা বেগম (৩০), ছেলে রাজু (১১), স্বজন আব্দুস সালাম (২৫), শহিদুল ইসলাম (১৮) ও হানিফ (৪২)। আসামি রবিউল, জয়নাল ও আব্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দিয়েছেন।