রংপুরে কয়লা আমদানির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলন করা কয়লা রেশনিং পদ্ধতিতে বরাদ্দ প্রদান ও ভারত থেকে কয়লা আমদানি করার দাবিতে রংপুরের ইটভাটা মালিক-শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
কয়লার সংকট দূর ও ইটভাটার অস্তিত্ব রক্ষায় ভাটার মালিক ও শ্রমিকেরা রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কাছে এসব দাবিতে তাঁরা স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনের আগে দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাবেশে রংপুর জেলা ইট প্রস্তুত মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এম আজিজুল হক প্রমুখ বক্তৃতা করেন।