রংপুরে খাদেম হত্যায় আরেক জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর আরেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো।
নতুন গ্রেপ্তার করা ব্যক্তি হলেন কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়ন জামায়াতের সদস্য আবু রায়হান (৩৫)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গত বুধবার গ্রেপ্তার হওয়া দুই জামায়াত নেতা বৃহস্পতিবার থেকে কাউনিয়া পুলিশের কাছে তিন দিনের রিমান্ডে রয়েছেন। তাঁরা হলেন টেপা মধুপুর ইউনিয়ন জামায়াতের সদস্য মোরশেদ আলী (৩৬) ও শহিদুল ইসলাম (৩৫)।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে টেপা মধুপুর ইউনিয়নের চইতার মোড় এলাকায় খাদেম রহমত আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, রিমান্ডে থাকা দুই জামায়াত নেতার স্বীকারোক্তি অনুযায়ী আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়।