রংপুরে খেতাবপ্রাপ্ত ৪০ মুক্তিযোদ্ধাকে সমঞ্চাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার খেতাবপ্রাপ্ত ৪০ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। জনতা ব্যাংকের আয়োজনে রংপুরের আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন তারামন বিবি বীর প্রতীক, লে. কর্নেল (অব.) আজিজুল হক বীর প্রতীক ও সুবেদার মেজর (অব.) কাজী মো. আকমল আলী প্রমুখ বীর প্রতীক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত। অতিথি ছিলেন নাগিবুল ইসলাম, সৈয়দ বজলুল করিম, অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবু নাসের ও অধ্যাপক নিতাই চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংকের কোম্পানি সচিব মো. মোসাদ্দেক-উল-আলম।

আলোচনা শেষে ‘একাত্তরের বীর যোদ্ধাদের অবিসঞ্চরণীয় জীবনগাথা: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সমঞ্চাননা সঞ্চারকগ্রন্থ’ প্রকাশ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মরণোত্তর হিসেবে তাঁদের পরিবারের হাতে সমঞ্চাননা ক্রেস্ট প্রদান করা হয়।

তারামন বিবি বীর প্রতীক বলেন, ‘শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন, যাঁরা যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছেন তাঁদের সবাইকে আমি সম্মান জানাই।’:n:

অপরিকল্পিত মাটি খোঁড়ায় পাশের বাড়িতে ফাটল:h:

রাজশাহী নগরের জনবহুল রাজারহাতা এলাকায় একটি ভবনের ভিত্তি স্থাপনের জন্য মাটি খোঁড়ার পর পাশের বাড়ির দোতলা ভবনে ফাটল দেখা দিয়েছে। নির্মাণাধীন ওই বাড়ির মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওদুদ। তাঁকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) নোটিশ দিয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইয়াসমিন রহমান জানান, তাঁরা দীর্ঘদিন ধরে নগরের রাজারহাতা এলাকায় নিজ বাসায় বসবাস করছেন। তাঁদের বাসার হোল্ডিং নম্বর ১৪২। মাস খানেক আগে তাঁদের বাসার দেয়াল ঘেঁষে পূর্ব এবং উত্তর পাশে বাড়ি করার জন্য সাংসদ ওদুদের নিয়োজিত শ্রমিকেরা কাজ শুরু করেন। ভবনের ভিত্তি স্থাপন করার জন্য মাটি খুঁড়তে স্ক্যাভেটর (খননযন্ত্র) ব্যবহার করায় তাঁদের বাড়ির পূর্ব পাশের দেয়াল হেলে গেছে। বাসার দোতলার ছাদসহ দেয়ালে ফাটল ধরেছে।

ইয়াসমিন রহমান অভিযোগ করেন, এই রকম একটি জনবহুল এলাকায় লোক দিয়ে ধীরে ধীরে মাটি তোলা উচিত ছিল। কিন্তু তা না করে খননযন্ত্র ব্যবহার করায় এই ক্ষতি হয়ে গেছে। সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘পাশের বাড়ির কারও ক্ষতি হয়ে থাকলে তাঁকে ক্ষতিপূরণ দিয়ে দেব