রংপুরে খেতাবপ্রাপ্ত ৪০ মুক্তিযোদ্ধাকে সমঞ্চাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার খেতাবপ্রাপ্ত ৪০ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। জনতা ব্যাংকের আয়োজনে রংপুরের আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন তারামন বিবি বীর প্রতীক, লে. কর্নেল (অব.) আজিজুল হক বীর প্রতীক ও সুবেদার মেজর (অব.) কাজী মো. আকমল আলী প্রমুখ বীর প্রতীক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত। অতিথি ছিলেন নাগিবুল ইসলাম, সৈয়দ বজলুল করিম, অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবু নাসের ও অধ্যাপক নিতাই চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংকের কোম্পানি সচিব মো. মোসাদ্দেক-উল-আলম।আলোচনা শেষে ‘একাত্তরের বীর যোদ্ধাদের অবিসঞ্চরণীয় জীবনগাথা: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সমঞ্চাননা সঞ্চারকগ্রন্থ’ প্রকাশ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মরণোত্তর হিসেবে তাঁদের পরিবারের হাতে সমঞ্চাননা ক্রেস্ট প্রদান করা হয়।তারামন বিবি বীর প্রতীক বলেন, ‘শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন, যাঁরা যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছেন তাঁদের সবাইকে আমি সম্মান জানাই।’