রংপুরে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর টাউন হলে গতকাল বুধবার গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকার শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।
রংপুর গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী জয়ন্ত সরকারের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন ছাত্রফ্রন্টের সভাপতি জনাতন দত্ত, ছাত্রলীগের (জাসদ) সাধারণ সম্পাদক সাহাজাহান আলী, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান, ছাত্রফ্রন্টের জেলা সভাপতি আহসানুল আরেফীন, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সী, মাহমুদুল আবেদীন প্রমুখ।