রংপুরে গাড়িচাপায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের মডার্ন মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আবদুল খালেক (৩৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের মডার্ন মোড় এলাকায় টুকিটাকি ব্যবসা করতেন আবদুল খালেক। তাঁর বাড়ি চকবাজার এলাকায়। আজ সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুমারিয়া পরিবহন মডার্ন মোড় এলাকায় আবদুল খালেককে চাপা দেয়। এ ঘটনার পর সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, গাড়িটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক।