রংপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে শাহিনা (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্বামী নূর আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার রাতে শাহিনার শ্বশুরবাড়ি নগরের ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা ঘাঘটপাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনার বাবার বাড়ি শহরের এরশাদনগরে। তাঁর ছোট দুটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকেশাহিনাকেপিটিয়ে হত্যার পর লাশ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রেখে নূর আলম ও তাঁর বাড়ির লোকজন অন্যত্র গা ঢাকা দেন। ঘটনাটি প্রতিবেশীদের মাধ্যমে জানাজানি হলে শাহিনার আত্মীয়স্বজন রাতেই তাঁর শ্বশুরবাড়িতে ছুটে যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শাহিনার বাবা সাজাহান মিয়া বাদী হয়ে নূর আলম ও তাঁর ভাই নজরুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। গতকাল সোমবার নূর আলমকে গ্রেপ্তার করা হয়।