রংপুরে গ্যাস দাবি মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সিটি করপোরেশন ভবনের সামনে নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন l প্রথম আলো
রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সিটি করপোরেশন ভবনের সামনে নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন l প্রথম আলো

রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে সিটি করপোরেশনের আয়োজনে ও গ্যাস আন্দোলন কমিটির উদ্যোগে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনের সমাবেশ থেকে ঈদের পরে রংপুর মহানগর স্তব্ধ, অনশন ও সমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করার কথা জানানো হয়।
সিটি করপোরেশন ভবনের সামনে প্রধান সড়কের পাশে গতকাল বেলা ১১টায় মানববন্ধন চলাকালে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র ও গ্যাস আন্দোলন কমিটির আহ্বায়ক সরফুদ্দীন আহমেদ। মানববন্ধন চলাকালে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন, মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী প্রমুখ।