রংপুরে গ্যাসের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল রোববার শহরের কাচারি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কাচারি বাজারবাসী আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে ফরহাদ ডাবুর সভাপতিত্বে বক্তব্য দেন আকতারুজ্জামান, মাহবুব হোসেন, আবুবক্কর সিদ্দিক, নাসিরুল রয়েল, আনিসুজ্জামান, রাহিত সরকার, নাজমুল ইসলাম প্রমুখ। বক্তারা রংপুরকে বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, বগুড়ায় গ্যাস এসেছে, এই গ্যাস অবিলম্বে রংপুরে সরবরার করা হোক। গ্যাস না এলে এখানকার উন্নয়ন সম্ভব নয়। বক্তারা আরও বলেন, রংপুর অঞ্চল অভাবপীড়িত। এখানকার মানুষকে কর্মমুখী করে গড়ে তুলতে ছোট ছোট শিল্প-কারখানা গড়ে তোলা জরুরি। কিন্তু গ্যাসের অভাবে এখানে কারখানা গড়ে উঠছে না।