রংপুরে চাকরিপ্রার্থী ও কলেজছাত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের জুম্মাপাড়ায় গত বুধবার রাতে চাকরিপ্রার্থী এক মেয়েকে (১৮) অফিসকক্ষে আটকে ধর্ষণ করেছেন এক বিমা কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ওই কার্যালয়ে গিয়ে বিমা কোম্পানির রংপুর জেলার ব্যবস্থাপক ধর্ষক মিজানুর রহমান (৩২) ও তাঁর সহযোগী পিয়ন শাহাদত হোসেনকে (২৫) গ্রেপ্তার করে। উদ্ধার করে ধর্ষণের শিকার মেয়েটিকে।এর আগে ২১ ডিসেম্বর শহরের খামারপাড়া এলাকার একটি মেসে কারমাইকেল কলেজের এক ছাত্রীকে (২১) ধর্ষণ করেন একই কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র তাসকির হোসেন (২৪)। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে মেয়েটির বান্ধবী রংপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের এক ছাত্রীকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত মেয়েটি ও পলাতক তাসকিরের বাড়ি জেলার মিঠাপুকুর উপজেলায়।ধর্ষণের শিকার দুটি মেয়ে নারী নির্যাতন দমন আইনে রংপুর কোতোয়ালি থানায় দুটি মামলা করেছেন।চাকরি চাইতে গিয়ে ধর্ষণের শিকার: মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, একটি জীবনবিমা কোম্পানির রংপুর জেলা কার্যালয় শহরের জুম্মাপাড়ায় তিনতলা ভবনে। এই কার্যালয়ের ব্যবস্থাপক মিজানুর চাকরি দেওয়ার নামে গত বুধবার রাতে একটি মেয়েকে ডাকেন। মেয়েটি রাত আটটার দিকে ওই কার্যালয়ে গিয়ে চাকরির জন্য মিজানুরকে ৫০ হাজার টাকা দেন। তাঁদের দুজনকে কক্ষে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যান কার্যালয়ের পিয়ন শাহাদত। মিজানুর মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষের তালা ভেঙে মিজানুরকে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে উদ্ধার করে। এ সময় মিজানুরের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ শাহাদতকেও গ্রেপ্তার করে।মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বোরকা পরে মেসে ঢুকে ধর্ষণ: কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, ২১ ডিসেম্বর দুপুরের দিকে রংপুর শহরের খামারপাড়ার ছাত্রীদের মেসের একটি মেয়ে তাঁর পরিচিত তাসকিরকে বোরকা পরিয়ে ওই মেসে ঢোকান। তাসকিরকে কারমাইকেল কলেজের এক ছাত্রীর কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন ওই মেয়েটি। তাসকির মেয়েটিকে ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য জানালা দিয়ে বাইরে থেকে ভিডিও ক্যামেরায় ধারণ করেন ধর্ষণে সহযোগিতাকারী মেয়েটি।ওসি জানান, ধর্ষণের পর সুযোগ বুঝে মেস থেকে বেরিয়ে যান তাসকির। পরে তিনি আবার মেয়েটিকে কুপ্রস্তাব দেন এবং ভয়ভীতি দেখান। এ অবস্থায় ধর্ষণের শিকার মেয়েটি গত মঙ্গলবার রাতে তাসকির ও তাঁর সহযোগী মেয়েটির বিরুদ্ধে মামলা করেন। রাতেই মিঠাপুকুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত মেয়েটিকে গ্রেপ্তার করে পুলিশ।