রংপুরে চার দিনব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল মঙ্গলবার থেকে চার দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। চিলড্রেন ফিল্ম সোসাইটির আয়োজনে রংপুর টাউন হলে এই উৎসব হচ্ছে। গতকাল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, আয়োজক সংগঠনের উপদেষ্টা সৈয়দ মামুনুর রহমান, রংপুরে চলচ্চিত্র উৎসবের পরিচালক শাহনেওয়াজ খান, সংগঠনের আহ্বায়ক নাফিজ নিয়াজ খান, সদস্যসচিব মুবাশ্বির হৃদম, উৎসবের সমন্বয়কারী মনিরুল ইসলাম, শুভায়ু সরকার প্রমুখ। উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এ উৎসব চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ছবি প্রদর্শনী হবে।