রংপুরে চিকিৎসক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে চারজন চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার ১৩২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে চিকিৎসকেরা পূর্ণ দিবস ধর্মঘট পালন করেছেন। চিকিৎসক সমাজ নামে একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রংপুর শহরের ধাপ এলাকার আপগ্রেড ক্লিনিকে গত ৩০ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী মাহবুবা আক্তারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসক জানান, নবজাতক মৃত হয়েছে। এ ঘটনায় মোখলেছুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর স্ত্রীরোগবিষয়ক (গাইনি) চিকিৎসক আজিজুল ইসলামসহ চার চিকিৎসকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, অস্ত্রোপচারের সময় আঘাতের কারণে নবজাতক মারা গেছে। চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল ইসলাম বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীর স্বজনকে জানানো হয়, প্রসূতির গর্ভে থাকা সন্তানটি মৃত। এরপর ওই রাতেই রোগীর স্বজনদের অনুমতি পেয়ে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত বাচ্চা বের করা হয়।’ এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসক সমাজের ব্যানারে গত শনিবার রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক মিলনায়তনে এক সংবাদ সমেঞ্চলন করা হয়। সংগঠনের চিকিৎসক নুরুন্নবী লাইজু জানান, এই মামলা প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।