রংপুরে চিত্র প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিল্পীর তুলিতে রাঙিয়েদি সমাজ সভ্যতা প্রগতি’ স্লোগানে রংপুরে চারুকলা একাডেমির আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল শুক্রবার শুরু হয়েছে চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী। বিকেল চারটায় প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) তনিমা তাসনিম।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর চারুকলা একাডেমির পরিচালক আহসান আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন নাজমুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আকবর হোসেন ও ভাস্কর অনীক রেজা। প্রদর্শনীতে ৪৮টি ছবি স্থান পেয়েছে। এসব চিত্র রংপুরসহ বিভিন্ন জেলার সাতজন শিল্পীর।