রংপুরে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আসিফ ইসলাম খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছেন—সদর উপজেলার ফুলচৌকি গ্রামের আবু বক্কর (৪৫), হাবিবুর রহমান (৪৮) ও মান্নান (৩০)। রংপুরের কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার একটি বিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে ওই বিদ্যালয়েরই এক ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে ফতেপুর এলাকায় দুই পক্ষের মধ্যে গত ২৪ জুলাই সংঘর্ষ হয়। এ ঘটনার সঙ্গে রংপুর শহরের একটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আসিফ ইসলাম নিখোঁজ হয়। ২৬ জুলাই মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার ঘাঘট নদ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আসিফের বাবা গোলজার হোসেন তার লাশ শনাক্ত করেন। এ ঘটনায় গোলজার হোসেন কোতোয়ালি থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আসিফ ইসলামকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করেছেন।