রংপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বখাটে দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় সদর উপজেলার তপোধন ইউনিয়নের ময়নাকুঠি গ্রামের ময়নাকুঠি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক গতকাল সোমবার কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।গ্রেপ্তার হওয়া বখাটেরা হলো সদর উপজেলার পরশুরাম ইউনিয়নের চিলাখাল গ্রামের ইনজামামুল হক ও ফারুক হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ময়নাকুঠি উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী বিদ্যালয়ে ছুটির পর গত রোববার বিকেলে বাড়ি ফিরছিল। পথে কয়েকজন বখাটে যুবক তাদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে দুই ছাত্রীকে অপহরণ করার হুমকি দিলে ভয়ে ময়নাকুঠি গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয় তারা। পরে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।