রংপুরে জাগরণী মঞ্চের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে রংপুরে জাগরণী মঞ্চ কর্মসূচি ঘোষণা করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার বিকেল চারটায় পাবলিক লাইব্রেরি মাঠসংলগ্ন প্রজন্ম চত্বরে তরুণ সমাবেশ, কাল বুধবার বেলা ১১টায় নগরের দমদমা বধ্যভূমিতে গণসমাবেশ, শুক্রবার বিকেল চারটায় পাবলিক লাইব্রেরি মাঠসংলগ্ন প্রজন্ম চত্বরে বিভাগীয় গণসমাবেশ, ৩ মার্চ বেলা ১১টায় নগরের নিসবেতগঞ্জ বধ্যভূমিতে গণসমাবেশ। এ ছাড়া প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত গণজাগরণী মঞ্চে প্রতিবাদী কবিতা ও গণসংগীত পরিবেশন করা হবে। এদিকে দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদ এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল সকালে কুড়িগ্রামে গণজাগরণ মঞ্চ থেকে পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থাপিত গণজাগরণ মঞ্চে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ প্রমুখ।