রংপুরে জাতীয় পার্টির কমিটি গঠন
মসিউর রহমান রাঙ্গাকে সভাপতি করে ১০১ সদস্যবিশিষ্ট রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নতুন দুটি কমিটি গঠন করা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক অবস্থা চাঙা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত প্রথম আলোকে বলেন, আড়াই মাস আগে আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার পর থেকে রংপুরে জেলা জাতীয় পার্টির কোনো কমিটি ছিল না। তখন মহানগর কমিটিও ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে গত এক মাস আগে মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।গত ৫ ডিসেম্বর জেলা ও মহানগরের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ দুই কমিটির সভাপতি হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ মসিউর রহমান রাঙ্গা। এ ছাড়া নতুন জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল মাসুদ চৌধুরী ও সালাউদ্দিন কাদেরী।গত ১১ সেপ্টেম্বর ‘আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি হলো না’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এক বিবৃতির মাধ্যমে আহ্বায়ক কমিটি দুটি বিলুপ্ত ঘোষণা করেন। কমিটি ভেঙে দেওয়ার আড়াই মাস পর একই সঙ্গে দুটি কমিটি ঘোষণা করা হলো। জেলা জাপার নতুন কমিটির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে দলে আছি বলেই চেয়ারম্যান এই মূল্যায়ন করেছেন।