রংপুরে জেলা ও মহানগর আ.লীগের পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির বিপক্ষে গত সোমবার সন্ধ্যায় পাল্টা দুটি কমিটি গঠিত হয়েছে।শহরের পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ইলিয়াছ আহমেদকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি এবং দেলোয়ার হোসেন তালুকদারকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়।জানা যায়, কমিটি গঠনের পরপর নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নতুন কমিটির নেতা ইলিয়াছ আহমেদ ও দেলোয়ার হোসেন তালুকদার, জেলা যুবলীগের সভাপতি ওয়াসীমুল বারী, ছাত্রলীগের সাবেক নেতা সোহরাওয়ার্দী বাপ্পী, লক্ষ্মীণ চন্দ্র প্রমুখ।গত ২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে রংপুর জেলা ও মহানগর শাখা কমিটি ঘোষণা করা হয়। এতে আবুল মনসুর আহমেদকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি এবং শাফিয়ার রহমানকে সভাপতি ও তুষার কান্তি মণ্ডলকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়।এ কমিটি বাতিলের দাবিতে গত শনিবার রংপুর প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের এক পক্ষ সংবাদ সম্মেলন করে বিক্ষোভ প্রদর্শন করে। ওই পক্ষ গতকাল জেলা ও মহানগর কমিটি ঘোষণা করে।জেলা আওয়ামী লীগের পাল্টা কমিটির সভাপতি ইলিয়াছ আহমেদ বলেন, ‘আমরা নতুন কমিটি বাতিল চাই। নইলে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।’দলের কেন্দ্র থেকে গঠিত কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, কেন্দ্র থেকে যে কমিটি গঠিত হয়েছে, সেটাই মূল কমিটি।