রংপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবদল নেতা মোশাররফ হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার যুবদল জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করেছে। বেলা সাড়ে ১১টার দিকে শহরের গ্রান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। পরে যুবদলের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে পুলিশ সুপারকেও স্মারকলিপি দেয়। স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। জেলা যুবদলের সভাপতি রইস আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবদল নেতা মাহফুজ-উন নবী, আবুয়ালী, আনিছুর রহমান, আতিকুল ইসলাম, মোকসেদুল আরেফিন প্রমুখ। গত শনিবার রাত ১২টার দিকে জেলা যুবদল নেতা মোশাররফ হোসেনকে (৩২) সন্ত্রাসীরা হত্যা করে।