রংপুরে ডাকাতি মামলার বাদী খুন, উত্তেজনা
রংপুরে ডাকাতি মামলার বাদী হওয়ায় একজনকে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল সোমবার এলাকাবাসী ওই মামলার তদন্ত কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে ও ঢাকা-দিনাজপুর মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। নিহতের নাম লু ৎ ফর রহমান (৪০)। তাঁর বাড়ি সদর উপজেলার বেলবাড়ী গ্রামে। অবশ্য তিনি তাঁর শ্বশুরবাড়ি সাতমারী কুটিরপাড় এলাকায় থাকতেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত রোববার দুপুর থেকে লু ৎ ফর রহমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতেও তিনি বাড়িতে যাননি। গতকাল সোমবার সকালে তাঁর লাশ বাড়ির কাছে ধানখেতের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন লু ৎ ফরের লাশ নিয়ে দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায়। তিনি এখন পুলিশ লাইন হাসপাতালে চিকি ৎ সাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, লু ৎ ফর রহমান থাকতেন শ্বশুরবাড়িতে। দুই মাস আগে ওই বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলার সাক্ষীর নাম দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তা আহসান হাবিব রোববার তাঁকে থানায় ডেকে পাঠান। কিন্তু তিনি যাননি। নিহতের মা মনোয়ারা বেগম বলেন, ‘ডাকাতির মামলা করায় মোর ছাওয়াটাক মারি ফেলাইল। আর যেদিন খুন করা হইল (রোববার) সেদিনই থানা থাকি তাক ডাকি পাঠায়। কিন্তু মোর ছাওয়া থানাত যায় নাই। মুই এই খুনের বিচার চাও।’ কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তাঁকে (লু ৎ ফর) শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ডাকাতি মামলার বাদী হিসেবে রোববার তদন্ত কর্মকর্তা আহসান হাবিব তাঁকে থানায় ডেকেছিলেন মামলার সাক্ষীর নাম দেওয়ার জন্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লু ৎ ফর রহমানের পক্ষ থেকে কোতোয়ালি থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।