রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দুই দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় পুলিশলাইন স্কুল ও কলেজ প্রথম হয়েছে। গত মঙ্গলবার রাতে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। সমাপনী দিনে আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জসীম উদ্দিন আহমেদ, বিএম এনামুল হক, সালেহ মোহাম্মদ, মুহাম্মদ আবদুল জলিল মিয়া। গত সোমবার জেলা পরিষদ ডাকবাংলা মাঠে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান।