রংপুরে তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের নূরপুর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এক তরুণকে বাড়ি থেকে ডেকে বের করে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নূরপুর এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে বাবুল হোসেন (২৭) দুপুরের খাওয়ার জন্য বাড়িতে আসেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে ঘর থেকে বাইরে আসতে বলে। বাবুল বাড়ি থেকে বের হওয়ামাত্র তারা তাঁকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে লোকজন ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই বাবুলের মৃত্যু হয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বাবুলের ভাই লাবু মিয়া জানান, পূর্বশত্রুতার কারণেই সন্ত্রাসীরা তাঁর ভাইকে হত্যা করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, কী কারণে ওই খুনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।