রংপুরে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত বৃহস্পতিবার দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় ১০টি আটোরিকশা ভাঙচুর করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিভিন্ন পথে চাঁদাবাজি বন্ধ ও চালকদের হয়রানির প্রতিবাদে গতকাল শহরের শাপলা চত্বর থেকে অটোরিকশা জাতীয় শ্রমিক পার্টির একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বেলা দেড়টার দিকে মিছিলটি পৌর বাজারের সামনে পৌঁছালে অটোবাইক কল্যাণ সোসাইটির শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে অটোবাইকের দুজন চালক এবং রাস্তার পাশের দোকানের তিনজন ব্যবসায়ী আহত হন।জেলা অটোরিকশা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম সচিব শ্যামল চন্দ্র অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরে শহরের বিভিন্ন পথের প্রতিটি অটোরিকশা থেকে ১০ টাকা করে অন্যায়ভাবে চাঁদা আদায় করছে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির লোকজন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে কল্যাণ সোসাইটির লোকজন পৌর বাজারের সামনে তাঁদের ওপর হামলা চালায়।অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি রাজু আহমেদ চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা হামলা করেছেন তা তিনি জানেন না। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।