রংপুরে দুই বাংলার ব্যবসায়ী প্রতিনিধি সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিম বাংলায় উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে রংপুরের ব্যবসায়ীদের উপস্থিতির বিষয়ে দুই বাংলার ব্যবসায়ী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রংপুর চেম্বার মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উদ্যোগে ও রংপুর চেম্বার অব কমার্সের আয়োজনে গতকাল দুপুরে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিআইআইয়ের উত্তরবঙ্গ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান নরেশ আগারওয়াল বাংলাদেশের উত্তরবঙ্গের ব্যবসায়ী প্রতিনিধিদের ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি ত্বরান্বিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেন।