রংপুরে নদীকৃত্য দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শনিবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা রিভারাইন পিপল ও সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবস উপলক্ষে রংপুর শহরের সরেয়ারতল এলাকায় ঘাঘট নদের তীরে বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক শাহীনুর রহমান, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির চেয়ারম্যান ফেরদৌস আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপলের সংগঠক সাদিয়া কবির, কায়সার আলম, আল আমিন প্রমুখ।