রংপুরে নাটক মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল শুক্রবার টাউন হলে সারথি নাট্য সম্প্রদায়ের নিঃশব্দের শব্দ নাটক মঞ্চায়ন হয়েছে।
নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সদস্য আবদুল্লাহ আল মামুন। নাটকে অভিনয় করেছেন আহাবাব সওবান, রউমিক ইসলাম, আবদুল্লাহ আল মামুন, আর নাহিয়ান, আলমগীর হোসেন, গোলাম মোস্তফা, আবদুল লতিফ, লিমন পারভেজ, উজ্জ্বল রায়, মনিরুল ইসলাম।
নাটকের কাহিনিতে ফুটে উঠেছে একটি শিশু জন্ম নেওয়ার পর থেকে তার বেড়ে ওঠার সময়টাতে গাদাগাদা বইসহ নানা জিনিস চাপিয়ে দেওয়ার বিষয়টি। কিশোর বয়সে এসে শিশুটি বুঝতে পারে এর জন্য সমাজব্যবস্থাই দায়ী। তার চোখের সামনে ঘটে অপরাধমূলক কর্মকাণ্ড। একসময় সে প্রতিবাদী হয়ে ওঠে। হত্যার প্রতিবাদে ধ্বংসে নয়, বোমার প্রতিবাদ বোমায় নয়, ঘৃণার প্রতিবাদ ভালোবাসা দিয়ে সব ধরনের কর্মকাণ্ডে এগিয়ে চলে।