রংপুরে নানা আয়োজনে হীরকজয়ন্তী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল সোমবার রংপুরে বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী উদ্যাপিত হয়েছে।
সকাল সাড়ে নয়টায় রংপুর বেতারের প্রচার ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। এর উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়।
বিকেল চারটায় রংপুর টাউন হলে আলোচনা সভা হয়। রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। এ ছাড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াত রাংগা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক আহমদ-উজ-জামান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঠাকুরগাঁও বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম ও সাহিত্যিক এম এ বাশার।